নিজস্ব প্রতিবেদক:
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় রেখে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে।
তিনি জানান, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। বুধবার ( ৩ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চলতি মাসেই দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। যেখানে ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছে বিএনপি সরকার।
দুপুরে বাজেটকে সামনে রেখে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে গণমাধ্যমকে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আগামী অর্থবছরের বাজেট প্রস্তুত করা হচ্ছে।
বিগত সময়ে লুটপাট, অনিয়ম ও দূর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি চাপে পড়েছে। তবে বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণে কাজ করছে। ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও নতুন বাজেট অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
ঋণনির্ভরতা থেকে বেরিয়ে এসে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি আরও জানান, অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
এজন্য কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদনমুখী খাতে সহায়তা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
https://slotbet.online/