• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় রেখে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে।

 

তিনি জানান, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। বুধবার ( ৩ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

‎চলতি মাসেই দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। যেখানে ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছে বিএনপি সরকার। ‎

 

দুপুরে বাজেটকে সামনে রেখে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে গণমাধ্যমকে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আগামী অর্থবছরের বাজেট প্রস্তুত করা হচ্ছে।

 

বিগত সময়ে লুটপাট, অনিয়ম ও দূর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি চাপে পড়েছে। তবে বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণে কাজ করছে। ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও নতুন বাজেট অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

 

ঋণনির্ভরতা থেকে বেরিয়ে এসে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি আরও জানান, অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

 

এজন্য কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদনমুখী খাতে সহায়তা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/