• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড় ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত ঝালকাঠিতে সিআর মামলার আসামি গ্রেপ্তার

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

 

মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আবারও প্রশংসিত হলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

 

রবিবার (২৬ জুলাই) বিকেলে ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ের অফিস কক্ষে ঝালকাঠি পৌরসভার কালীবাড়ি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হওয়া সংকর স্টোরের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। একই অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার কারণে ঝালকাঠি পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক সরদারসহ আরও চারজনের হাতেও আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।

 

দীর্ঘদিন ধরে শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ইতোমধ্যেই জেলার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসুস্থ ব্যক্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন মহল।

 

সহায়তা গ্রহণকারীরা জেলা পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্দিনে এ ধরনের সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা জোগায়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

এ সময় আলহাজ্ব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “জেলা পরিষদ সবসময় জেলার অসহায়, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এসব কার্যক্রম পরিচালনা করছি। ইতিপূর্বে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান, কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তাসহ অসংখ্য জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। আগামী দিনেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”

 

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, সহমর্মী ও কল্যাণমুখী ঝালকাঠি জেলা গড়ে তোলা সম্ভব হবে।”

 

জেলা পরিষদের এ ধরনের ধারাবাহিক মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সমাজসেবামূলক কার্যক্রমে জেলা পরিষদের সক্রিয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/