নিজস্ব প্রতিনিধি
অদ্য ২৬-০৭-২০২৬ খ্রিঃ তারিখে নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ হাসুম শেখ (৩৯), পিতা- আকবর শেখ, সং- দেওয়াডাঙ্গা, থানা- কালিয়া, জেলা- নড়াইল কে সকাল বেলা নিজ বসতঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দ্রুত নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, গত গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিবর্গ মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তিনি আনুমানিক ১ থেকে দেড় ঘণ্টা বাইরে অবস্থান করার পর পুনরায় বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও সন্দেহের উদ্ভব হয়েছে।
বর্তমানে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন প্রাপ্তির পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
https://slotbet.online/