• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত ঝালকাঠিতে সিআর মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার প্রধান আসামিসহ চারজন গ্রেপ্তার, উদ্ধার ডাকাতির সরঞ্জাম চুরি করতে গিয়ে গৃহবধূ হত্যা: ঝালকাঠিতে দ্বিতীয় আসামি র‌্যাবের হাতে গ্রেফতার মাগুরায় নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসনে কাজ করছে রিয়া জোয়ার্দ্দার ঝালকাঠি জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন দলীয় বহিষ্কার ও এমপি পদের সাংবিধানিক জটিলতা: রাজনীতি ও সামাজিক নৈতিকতার পাঠ ভিমরুলী পেয়ারা বাগানে ডিজে ও বড় ট্রলার নিষিদ্ধ, ইউএনওর ৮ দফা নির্দেশনা

গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি | ২৫ জুলাই ২০২৬

 

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য এবং পৃথক অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৪ জুলাই) রাতে নলছিটি পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেল (২৮)-কে গাঁজাসহ আটক করা হয়। একই রাতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালিজিরা এলাকায় তল্লাশি চৌকি পরিচালনা করে হাসিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশ।

 

পুলিশ জানায়, সবুজবাগ এলাকায় গাঁজা সেবনের অভিযোগে আদনান রুবেলকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাঁর পরিবারের সদস্যরা মুক্তির জন্য চেষ্টা করলেও মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়।

 

অন্যদিকে, কালিজিরা এলাকায় বিশেষ তল্লাশি অভিযানের সময় হাসিবুর রহমানকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

আটক আদনান রুবেল নলছিটি পৌরসভার সবুজবাগ এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে। অপরদিকে, হাসিবুর রহমান বরিশাল জেলার জাগুয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, “উভয়ের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

 

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, “ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/