• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মাগুরায় নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসনে কাজ করছে রিয়া জোয়ার্দ্দার ঝালকাঠি জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন দলীয় বহিষ্কার ও এমপি পদের সাংবিধানিক জটিলতা: রাজনীতি ও সামাজিক নৈতিকতার পাঠ ভিমরুলী পেয়ারা বাগানে ডিজে ও বড় ট্রলার নিষিদ্ধ, ইউএনওর ৮ দফা নির্দেশনা হাকিমপুরের গ্রামীন সড়কের কোর রোড নেটওর্য়াক সড়ক অগ্রাধিকার তথ্য যাচাই করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নৈতিক স্খলন প্রমাণিত জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ঝালকাঠি পৌরসভায় বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নে নাগরিক সংলাপ ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলন ও সরবরাহ: ৪ বাল্কহেডে ২ লাখ টাকা জরিমানা কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ত্রাণ

মাগুরায় নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসনে কাজ করছে রিয়া জোয়ার্দ্দার

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক -ঃ

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মহিলা আওয়ামীলীগের সভাপতি জোয়ার্দ্দার স্বর্নালী রিয়া ওরফে রিয়া জোয়ার্দ্দার এর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামীলিগ কে সংগঠিত করার তথ্য পাওয়া গেছে। মহিলা আওয়ামীলীগের এই নেত্রী প্রতিনিয়ত পলাতক বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ করে দল গোছনোর কাজ করে চলেছে।এছাড়াও বিভিন্ন স্তরের নেতা ও কর্মীদের সাথে নিয়মিত হোয়াটসঅ্যাপ,মেসেঞ্জার এবং সোস্যাল মিডিয়ায় যোগাযোগ রক্ষ করে চলেছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও ভিডিও কলে কথা বলেছেন এই নেত্রী।শেখ হাসিনা সহ পলাতক নেতাদের পুনর্বাসনে তিনি মরিয়া হয়ে মাঠে নেমেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ার্দার স্বর্ণালী ওরফে রিয়া জোয়ার্দার ছিলেন মাগুরার ক্ষমতাধর পলাতক সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের ঘনিষ্ঠ বান্ধবী।

 

আওয়ামীলীগের বিরুদ্ধে বিগত ২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনকে দমন করতে আওয়ামী-পুলিশ বাহিনীর সাথে মাঠে ছাত্র জনতাকে আক্রমন করার বহু প্রমান রয়েছে তার বিরুদ্ধে।শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার

গণহত্যা এবং মানবতা বিরোধী কর্মকান্ডের জন্য আওয়ামীলীগ কে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ।বর্তমানেও সেই আদেশ বহাল রেখেছে বিএনপি সরকার।

 

সম্প্রতি মাগুরা সদরে একটি ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মহিলা আওয়ামীলীগের সভাপতি জোয়ার্দ্দার স্বর্নালী রিয়া ওরফে রিয়া জোয়ার্দ্দার পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে এ ধরনে কার্যক্রম জনমনে আতংক তৈরি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/