• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত ঝালকাঠিতে সিআর মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার প্রধান আসামিসহ চারজন গ্রেপ্তার, উদ্ধার ডাকাতির সরঞ্জাম চুরি করতে গিয়ে গৃহবধূ হত্যা: ঝালকাঠিতে দ্বিতীয় আসামি র‌্যাবের হাতে গ্রেফতার মাগুরায় নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসনে কাজ করছে রিয়া জোয়ার্দ্দার ঝালকাঠি জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন দলীয় বহিষ্কার ও এমপি পদের সাংবিধানিক জটিলতা: রাজনীতি ও সামাজিক নৈতিকতার পাঠ ভিমরুলী পেয়ারা বাগানে ডিজে ও বড় ট্রলার নিষিদ্ধ, ইউএনওর ৮ দফা নির্দেশনা

চুরি করতে গিয়ে গৃহবধূ হত্যা: ঝালকাঠিতে দ্বিতীয় আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে একটি বাসায় প্রবেশ করে গৃহবধূ মলিনা রায়কে হত্যার ঘটনায় দায়ের করা ঝালকাঠি সদর থানার ১৭ নং মামলার দ্বিতীয় আসামিকে গ্রেফতার করেছে ঢাকার র‌্যাব। ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া আসামিকে ঝালকাঠিতে এনে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলার প্রধান আসামি রিতোষ একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। তিনি স্ত্রী পল্লবী রায় ও এক সন্তানকে নিয়ে সেখানে বসবাস করতেন। তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা কীর্তিপাশায় অবস্থান করায় পূর্বপরিকল্পনা অনুযায়ী রিতোষ তার সহযোগী জুয়েল (নয়ন) ডাকুয়াকে সঙ্গে নিয়ে সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে ভবনের দ্বিতীয় তলায় মালিক তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন।

 

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দরজা ভাঙার শব্দে গৃহবধূ মলিনা রায় ঘটনাটি টের পেয়ে রিতোষকে চিনে ফেলেন। ধরা পড়ার আশঙ্কায় দুই আসামি তার মুখ চেপে ধরেন, হাত-পা বেঁধে একটি বাজারের ব্যাগ মুখে গুঁজে শ্বাসরোধ করে হত্যা করেন।

 

পরে ঘটনাটিকে চুরির সাধারণ ঘটনা হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে প্রধান আসামি রিতোষ নিজের ভাড়া করা বাসাটিও এলোমেলো করে রাখেন, যাতে সেটিও চুরির শিকার হয়েছে বলে মনে হয়। হত্যাকাণ্ডের পর দুই আসামি বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যান।

 

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রিতোষকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

এদিকে মামলার অপর আসামি জুয়েল (নয়ন) ডাকুয়াকে ঢাকায় অভিযান চালিয়ে র‌্যাব গ্রেফতার করেছে। তাকে ঝালকাঠিতে নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার দ্বিতীয় আসামিকেও গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/