• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 

নড়াইল প্রতিনিধি :

 

 

 

আসন্ন ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি শুরু করেছেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন এবং সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।

মল্লিক কামরুজ্জামান হিটু নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী মূলশ্রী গ্রামের মল্লিক বংশের সন্তান। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উদ্যোগ, জনসচেতনতামূলক কার্যক্রম এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে তাঁর সমর্থকরা জানান।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়ন পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চান। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত পহরডাঙ্গা ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

চেয়ারম্যান পদপ্রত্যাশী মল্লিক কামরুজ্জামান হিটু ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, জনগণের ভোট ও আস্থাই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি সকলের কাছে দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পহরডাঙ্গা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গণসংযোগ ও প্রচারণা ধীরে ধীরে জোরদার হচ্ছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা ও আগ্রহ বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/