• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড়

কীর্তিপাশা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় মাহমুদুল হাসান সাগর

Reporter Name / ১১৩ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি | ১৯ জুলাই ২৬।

 

আসন্ন ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কীর্তিপাশা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান সাগর (এমবিএ, এলএলবি) স্থানীয় পর্যায়ে আলোচিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিতি পাচ্ছেন।

 

স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে ব্যবসায়ী মহলেও পরিচিত।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা এবং বিভিন্ন গণসংযোগ কর্মসূচির মাধ্যমে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন। তাঁর প্রচারণায় তরুণদের সম্পৃক্ততা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব ইউনিয়ন গঠনের অঙ্গীকার গুরুত্ব পাচ্ছে।

 

সম্ভাব্য প্রার্থিতা প্রসঙ্গে মাহমুদুল হাসান সাগর বলেন, “জনগণের সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক উদ্যোগ আরও জোরদার করার পাশাপাশি একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

 

তিনি আরও বলেন, “জনগণ সুযোগ দিলে একটি সেবামুখী ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠায় কাজ করব। স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক সেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করাই হবে আমার অগ্রাধিকার।”

 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে গণসংযোগ জোরদার করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁদের সক্রিয় উপস্থিতি দেখা যাচ্ছে।

 

তবে নির্বাচন-সংশ্লিষ্টদের মতে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা থাকলেও নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা, রাজনৈতিক দলের মনোনয়ন এবং শেষ পর্যন্ত ভোটারদের রায়ই চেয়ারম্যান পদে নির্বাচনের চূড়ান্ত চিত্র নির্ধারণ করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/