• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে পালিত হ‌লো জগন্নাথ দেবের রথযাত্রা ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ, ঝালকাঠি সদরে উত্তেজনা নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’ ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

মোঃ মনির মন্ডল, সাভারঃ সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর সমাবেশস্থলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়লেও নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হামলার প্রতিবাদে দলটির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬), মো. শাহাদাত হোসেন (৪০) এবং নাম-পরিচয় জানা যায়নি এমন আরও একজন। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মঞ্চের অদূরে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

 

বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা কেউ আহত হননি।

 

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

 

বিস্ফোরণের পরপরই নাহিদ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা সাভার থানা এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা হামলার নিন্দা জানিয়ে দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান বলেন, চারজন আহতকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত রয়েছে। তিনজনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। তবে এ ঘটনায় রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি সারা দেশে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সোমবার সাভারে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/