• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন বরিশালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, বৃত্তি পেল জিলা স্কুলের শিক্ষার্থী কাজী সালমান ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বিনয়কাঠী ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি মেঘনা ডিপোতে গ্যাস ও জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

আধুনিক ও জনবান্ধব কীর্তিপাশা ইউনিয়ন গড়তে দোয়া-সমর্থন চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পুলক হালদার

Reporter Name / ৬৩ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

ঝালকাঠি প্রতিবেদক:

ঝালকাঠির ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পুলক হালদার।

 

তিনি বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কীর্তিপাশা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করতে তিনি কাজ করতে চান।

 

পুলক হালদার আরও বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর, সুশাসিত ও সমৃদ্ধ কীর্তিপাশা ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। সে লক্ষ্যেই তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

তিনি বলেন, “পরিবর্তনের প্রত্যয়ে, মানুষের কল্যাণে আগামী দিনের কীর্তিপাশা গড়তে আপনাদের মূল্যবান দোয়া ও সমর্থন কামনা করছি। মানুষের সেবা হোক আমার অঙ্গীকার, আর কীর্তিপাশার উন্নয়ন হোক আমাদের সবার সম্মিলিত প্রত্যয়। মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি।”

 

সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী কীর্তিপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা, দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন। একই সঙ্গে তিনি উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/