• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড়

আগস্টজুড়ে অনলাইনে সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন, ঝালকাঠি সদরে শুরু হচ্ছে নিবন্ধন

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

 

মাসুম খান,প্রতিবেদক ঝালকাঠি:

সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আগামী আগস্টজুড়ে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এ লক্ষ্যে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা সমাজসেবা কার্যালয় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত যোগ্য ব্যক্তিরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের ভাতা এবং শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন গ্রহণ করা হবে।

 

সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই নিজ নিজ স্থায়ী ঠিকানার বিপরীতে আবেদন করতে হবে। আবেদনপত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে। ব্যাংক হিসাবের মাধ্যমে ভাতা গ্রহণ করতে চাইলে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর প্রদান বাধ্যতামূলক।

 

প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া যারা পূর্বে অনলাইনে আবেদন করে বর্তমানে অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। একই সঙ্গে অন্য কোনো সরকারি নিয়মিত ভাতা বা অনুরূপ সুবিধা গ্রহণকারী ব্যক্তিরা এ কর্মসূচির আওতায় নতুন করে বিবেচিত হবেন না।

 

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ২০২৬ সালের ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা প্রাপ্য হিসেবে গণ্য হবেন।

 

অনলাইন আবেদনের নির্ধারিত লিংক আবেদন শুরুর আগে সমাজসেবা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে প্রকাশ করা হবে। আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য: বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা-উপবৃত্তির আবেদন ১–৩১ আগস্ট; চূড়ান্ত নির্বাচিতদের ভাতা কার্যকর ধরা হবে ১ জুলাই থেকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/