• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ:এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি:

তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে একটি সুস্থ, মানবিক ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতির চেতনাও জাগ্রত করে।

 

বুধবার (১ জুলাই) বিকেলে ঝালকাঠির নলছিটি চায়না মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি পৌরসভা দলের মধ্যকার ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এমপি ইলেন ভুট্টো বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করছে। তরুণদের সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে এবং সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ ও সহনশীলতার শিক্ষা দেয়, যা একটি উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজভী আহমেদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

 

এ সময় উপস্থিত ছিলেন, ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান ,

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম সহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাসহ ক্রীড়া সংগঠক এবং গণ্যমান্য ব্যক্তিরা।

 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠ মুখর হয়ে ওঠে, যা জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/