• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন বরিশালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, বৃত্তি পেল জিলা স্কুলের শিক্ষার্থী কাজী সালমান ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বিনয়কাঠী ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি মেঘনা ডিপোতে গ্যাস ও জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

 

 

মাসুম খান,প্রতিবেদক ঝালকাঠি:

মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হিসেবে নিয়োগপ্রাপ্ত ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

 

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মো. হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়েজীদ ইবনে আকবর, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি ঝালকাঠিবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান।

 

অনুষ্ঠানের শেষে ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/