• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

সময় টিভির স্টাফ রিপোর্টার পলাশ রায় অসুস্থ, ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি:

সময় টিভির ঝালকাঠি প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার পলাশ রায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।

চিকিৎসকরা তার শারীরিক অবস্থার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

পলাশ রায়ের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক মহল, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে, পলাশ রায়ের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/