• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড়

পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি:

 

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক সংগঠক ও বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

 

তিনি বর্তমানে রিপোটার্স ক্লাবের সভাপতি, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন এক বিবৃতিতে জানান, পোনাবালিয়া ইউনিয়নের সাধারণ জনগণ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা দীর্ঘদিন ধরে তাদের সুখ-দুঃখে পাশে থাকা একজন জনবান্ধব প্রতিনিধি হিসেবে তাকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে আসছেন।

 

তিনি বলেন, “পোনাবালিয়া ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে আমি জনগণের আহ্বানে সাড়া দিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

 

তিনি আরও বলেন, “আমি সবসময় তৃণমূল মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

 

এদিকে মিজানুর রহমান মুবিনের প্রার্থিতা ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি পোনাবালিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/