• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

নিরাপদ সেতুর দাবীতে ঝালকাঠী বন্ধুসভার মানববন্ধন 

Reporter Name / ৮১ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

২৬ মে ২০২৬ রোজ বুধবার সকাল ১১ টায় নিরাপদ সেতু আমার অধিকার এই স্লোগানে ঝালকাঠি বন্ধুসভার জেলা সভাপতি শাকিল রনি সভাপতিত্বে ও রাহাত মাঝির সঞ্চালনায় বাসন্ডা সেতুর উপর মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীর ওপর অবস্থিত বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে এবং জোড়াতালি দিয়ে কোনোমতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এখনো নতুন পাকা সেতু নির্মাণকাজ শুরু হয়নি।

 

বন্ধুসভার সাবেক সাধারন সম্পাদক প্রশান্ত দাস হরি বলেন আশির দশকে নির্মিত এই ১৩০ মিটার দীর্ঘ সেতুটি ৩৪ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে। এটি দিয়ে প্রতিদিন শত শত ভারী যানসহ হাজার হাজার যানবাহন চলাচল করে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

 

উপদেষ্টা ও আইনজীবী সাকিনা আলম লিজা বলেন ৭ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ব্রীজটিতে প্রতিদিন উঠছে ৭০ থেকে ৮০ টন ওজনের যান। সড়ক বিভাগের নোটিশে অতিরিক্ত মালামাল নিয়ে সেতু পারাপারে নিষেধের তোয়াক্কা নেই কারো। এবিষয়ে কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

বক্তব্য উপদেষ্টা আফজাল হোসেন বলেন বরিশাল খুলনা মহাসড়কের বরিশাল থেকে ঝালকাঠি হয়ে পিরোজপুর পর্যন্ত ৪ লেন সড়কটি অত্যন্ত জরুরী। এতে একদিকে বাসন্ডা নদীর সেতুতে যেমনি যানবাহনের চাপ কমবে তেমনি এই তিন জেলার সড়ক পথে যানজটের নিরসন হবে তাই আমরা এই বাসন্ডা বেইলী ব্রিজ দ্রুত ভেঙে সেতু তৈরীর আহ্বান জানিয়েছি সেতু কর্তপক্ষের কাছে।

 

বক্তব্য আইনজীবী মুশফিকুর রহমান বাবু বলেন ৭ বছর আগে এটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও অদ্যবদি নতুন সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেয়নি সড়ক ও সেতু বিভাগ। বরং প্রতিবছর সেতু সংস্কারে ব্যয় করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। শেষ পাঁচ বছরেই সেতুটি সংস্কারে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা।

 

বক্তব্য শাকিল রনি বলেন সেতুটি এতোটাই ঝুঁকিপূর্ণ আমরা জীবনের ঝুঁকি নিয়ে আজকে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করতে আসছি শুধু মাত্র ঝালকাঠিবাসীসহ সকলের চিন্তা করে, কারন সেতুর বিভিন্ন স্থানে অসংখ্য জোড়াতালি। সেতু পুরোনো হয়ে যাওয়ায় কয়েক মাস পরপর সেতুতে মেরামতের কাজ করতে হয়। ভারী যানবাহন উঠলেই সেতুটি দুলতে থাকে। তাই আমাদের দাবী হচ্ছে যাতে এই পুরানো সেতু ভেঙে দ্রুত নতুন ৪ লেনের সেতু করা হয়।

 

এছাড়াও উপস্থিত ছিলো প্রচার সম্পাদক শাহরিয়ার ইসলাম সিমান্ত বন্ধু রবীন্দ্রনাথ মল্লিক, হৃদয় কর্মকার, ফাহিমা আক্তার রিমা, মোঃ মেহেদী, প্রদীপ কর, মোঃ রাকিব, কেয়া আক্তার, আব্দুর রহমান, ফয়সাল আহমেদ, মোঃ নাসিরসহ অন্য বন্ধুরা….


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/