• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করাধ হয়েছে। ২৫ মে সোমবার বিকালে এলাকাবাসী ও বেরমহল স্পোর্টিং ক্লাবের সদস্যদের আয়োজনে ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বেরমহল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মাহবুব হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান তানিম। একসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওই এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর মৃধা, নুরুল ইসলাম, জাকির মৃধা, ফাইজুল হাওলাদার ও এনামুল মৃধাসহ শতাধিক এলাকাবাসী।

এসময় বক্তারা বলেন, ক্লাবের কর্মকর্তা মোঃ ইউসুফ হাওলাদারকে হত্যা চেষ্টা, ক্লাবের অন্যান্য সদস্য এবং খেলোয়াড়দের প্রতি পার্শ্ববর্তী গুদিঘাটার কিশোর গ্যাং লিডার ও মাদকসেবী আব্দুল গাফফার, হাফিজ, নাইম, রাকিব, নান্টু, সোহেল ও তাদের অন্যান্য সহযোগী কর্তৃক অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।‌এবিষয়ে মাহমুদুল হাসান তানিম সাংবাদিকদের জানায় যে, ২৪ মে রোজ রবিবার বেরমহল স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত ফুটবল টূর্নামেন্টের খেলোয়াড়দের উপরে কুখ্যাত কিশোর গ্যাং সন্ত্রাসী মোঃ আঃ গফফারের পুত্র মোঃ নাইম , এবং তার সহযোগী মোঃ নান্টু মোঃ রাকিব,মোঃ সোহেল সহ আরও কয়েকজন হামলা চালায় । পরবর্তীতে সেই হামলা রোধ করতে গেলে মোঃ নাইম বেরমহল স্পোর্টিং ক্লাবের সদস্য মোঃ ইউসুফ হাওলাদার এর উপর ছুরিকাঘাত করে এবং আরও কয়েকজন আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোঃ ইউসুফ হাওলাদার কে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তি করার নির্দেশ দেন।

আমরা এলাকাবাসী এবং বেরমহল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই কিশোর গ্যাং নির্মূলের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/