• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার

Reporter Name / ১৬৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

 

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে। আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত গত ১৮ মে’র বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবসার।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসেবে গতকাল বিকেল ৪টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট প্রায় ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্বাচন পরিচালনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ চট্টগ্রাম চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল ও চলমান নির্বাচনী কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়।

পরবর্তীতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেলের নির্দেশনায় আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস পিটিশন দায়ের করা হয়। পরে আপিল বিভাগের চেম্বার জজ উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন।

এর ফলে দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বারের বহুল আলোচিত এ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হয়।

এদিকে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে বৃহস্পতিবার সিনিয়র সহকারী সচিব আশরাফুল ছিদ্দিক স্বাক্ষরিত এক পত্রে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ৫ সদস্যবিশিষ্ট একটি পর্যবেক্ষক টিম নির্বাচন পর্যবেক্ষণ করবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/