• বুধবার, ২০ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত সুন্দরবন উপকূলে মৌচাষের ব্যাপক সম্ভাবনা ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী ঈদযাত্রায় ঝুঁকিমুক্ত নিরাপদ নৌযানে চলাচল করতে চান উপকূলবাসী আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪   চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হবে বইটি এসএম জিলানী, এমপি ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি! ঝালকাঠিতে দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা, অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সূত্র বাসস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, নীতি নির্ধারণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্তে পরিণত হয়েছে।

 

তিনি আরও বলেন, ডিজিটাল সক্ষমতায় পিছিয়ে পড়লে ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতি, নিরাপত্তা কৌশল এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজেই হুমকির মুখে পড়তে পারে।

 

আজ মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর যুগে প্রবেশ করছে। এই বাস্তবতায় বাংলাদেশকে টিকে থাকতে হলে দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষাক্রমে ডিজিটাল জ্ঞান অন্তর্ভুক্ত করা এবং নীতি নির্ধারণী পর্যায়ে প্রযুক্তি সম্পর্কে গভীর বোঝাপড়া নিশ্চিত করা জরুরি।

 

তিনি প্রযুক্তিবিদ ও গবেষকদের সাধারণ মানুষের পাশাপাশি নীতি নির্ধারকদেরও প্রযুক্তিগত বাস্তবতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।

 

মন্ত্রী দেশের তরুণদের মধ্য থেকে উপযুক্ত মেধাবীদের চিহ্নিত করে উন্নত প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা খাতে দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মো. রেদওয়ান জামান অনিক। স্বাগত বক্তব্য রাখেন আইইবি সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা খান।

 

আইইবি ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/