• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড়

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪  

Reporter Name / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

 

মোঃ মনির মন্ডল, সাভারঃআশুলিয়ায় বগাবাড়ী এলাকায় থেকে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত স্টিলের চাপাতি, সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

​মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

 

এর আগে ভোররাত ৩টার দিকে আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

​গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ফরিদাবাদ এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ নাসির (২২), আশুলিয়ার গাজীরচট (আরিয়ার মোড়) এলাকার জয়নাল আবেদীনের ছেলে ওয়াসিম (৩৬), নাটোর সদর থানার রামাইগাছি এলাকার মোঃ ওয়াজেদ সরকারের ছেলে গোলাম রব্বানী (৩০) এবং বগুড়া জেলার ধুনট থানার জোড়খালি এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মোঃ বাবু (৩৫)।

তারা সবাই আশুলিয়া থানা এলাকার বিভিন্ন মহল্লায় বাসা ভাড়া করে থাকেন।

 

 

ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থানকালে এই ৪ পেশাদার ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ১টি লোহার তৈরি ধারালো চাপাতি, ১টি ধারালো সুইচ গিয়ার চাকু, ১টি ধারালো স্টিলের চাপাতি, ১টি ধারালো স্টিলের চাকু এবং ১টি লোহার তৈরি ধারালো কাটার উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ওয়াসিম ওরফে শুটার ওয়াসিমের বিরুদ্ধে পূর্বের ৫টি এবং গোলাম রব্বানীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

 

​এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/