• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে পালিত হ‌লো জগন্নাথ দেবের রথযাত্রা ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ, ঝালকাঠি সদরে উত্তেজনা নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’ ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ

এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর আসন্ন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল সাংবাদিক মিম আক্তার। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর থেকেই তিনি ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সমর্থনে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মিম আক্তার বর্তমানে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘দৈনিক সবুজ বাংলাদেশ’-এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাংবাদিকদের অধিকার আদায় ও কল্যানমূলক আন্দোলনে রাজপথে সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ঐতিহ্যবাহী ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির একজন সম্মানিত সদস্য।

নির্বাচন প্রসঙ্গে মিম আক্তার বলেন, “সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এই পেশার মানুষের প্রাণের সংগঠন এসএসপি-কে আরও গতিশীল ও আধুনিক করতে আমি দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছি। জয়ী হলে আমি সংগঠনের দাপ্তরিক কার্যক্রমকে ডিজিটাল ও স্বচ্ছ করার পাশাপাশি নারী সাংবাদিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করব।”

তিনি আরও বলেন, “পেশাদার সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলনে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমি বিশ্বাস করি, সম্মানিত সদস্যগণ আমার কর্মতৎপরতা বিবেচনা করে আগামী ১৪ মে আমাকে মূল্যবান ভোটে জয়যুক্ত করবেন।”

উল্লেখ্য, আগামী ১৪ মে জাতীয় প্রেসক্লাবে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে এসএসপি-র এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মিম আক্তারের এই অংশগ্রহণকে সংগঠনের সাধারণ সদস্যরা ইতিবাচক হিসেবে দেখছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/