• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত ঝালকাঠিতে সিআর মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার প্রধান আসামিসহ চারজন গ্রেপ্তার, উদ্ধার ডাকাতির সরঞ্জাম চুরি করতে গিয়ে গৃহবধূ হত্যা: ঝালকাঠিতে দ্বিতীয় আসামি র‌্যাবের হাতে গ্রেফতার মাগুরায় নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসনে কাজ করছে রিয়া জোয়ার্দ্দার ঝালকাঠি জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন দলীয় বহিষ্কার ও এমপি পদের সাংবিধানিক জটিলতা: রাজনীতি ও সামাজিক নৈতিকতার পাঠ ভিমরুলী পেয়ারা বাগানে ডিজে ও বড় ট্রলার নিষিদ্ধ, ইউএনওর ৮ দফা নির্দেশনা

জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে দিনব্যাপী গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) বিকেল ৩টায় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম মিলনায়তনে সাধারণ সভা শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল।

সাধারণ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ সময় বিভিন্ন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজেদের মতামত তুলে ধরেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

“শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে”

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, শিশু-কিশোররা আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে জিয়া শিশু কিশোর মেলা অগ্রজ দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি শিশু-কিশোরদের নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের সংগঠনের ভূমিকার কথাও তুলে ধরেন এবং নতুন কমিটির প্রতি শুভকামনা জানান।

 

সভায় সভাপতিত্ব করেন জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর শিকদার। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে সবার মতামতকে মূল্য দেওয়া হবে। দেশের সব জেলা থেকে আগত নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারা দেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন অভিনেতা শিবাসানু এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং শিশু-কিশোরদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার আহ্বান জানান।

 

পরে ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/