• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত ঝালকাঠিতে সিআর মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার প্রধান আসামিসহ চারজন গ্রেপ্তার, উদ্ধার ডাকাতির সরঞ্জাম চুরি করতে গিয়ে গৃহবধূ হত্যা: ঝালকাঠিতে দ্বিতীয় আসামি র‌্যাবের হাতে গ্রেফতার মাগুরায় নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসনে কাজ করছে রিয়া জোয়ার্দ্দার ঝালকাঠি জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন দলীয় বহিষ্কার ও এমপি পদের সাংবিধানিক জটিলতা: রাজনীতি ও সামাজিক নৈতিকতার পাঠ ভিমরুলী পেয়ারা বাগানে ডিজে ও বড় ট্রলার নিষিদ্ধ, ইউএনওর ৮ দফা নির্দেশনা

ঝালকাঠি-১ আসনে প্রচারনায় বাধার অভিযোগে মহিলা জামায়াতের সংবাদ সম্মেলন

Reporter Name / ২০৭ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে।

 

সোমবার(০২ ফেব্রুয়ারি) দুপুরে এ সংবাদ সম্মেলন করে রাজাপুর উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাদিজা বেগম মৌখিক অভিযোগে বলেন, সোমবার সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে গেলে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে কয়েকজন নেতাকর্মী তাদের বাধা দেন।

 

তিনি বলেন, প্রথমে মাজেদা বেগম নামে এক নারী বাধা দিয়ে মোবাইল ফোনে জানালে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবদল নেতা ঘটনাস্থলে গিয়ে প্রচারে বাধা সৃষ্টি করেন। তার পাশের এলাকায় গেলেও সেখানে বাধা দেওয়া হয় ।

খবর পেয়ে জামায়াতের শুক্তগড় ইউনিয়ন আমীর আব্দুল অঅলিম ঘটনাস্থলে গেলে তাকে অবরুদ্ধ করা হয়। সংঘর্ষ এড়াতে জামায়াতের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।

জামায়াতের নারী নেত্রীরা আরো জানায়, এর পূর্বেও একই এলাকায় কয়েকবার প্রচারে বাধার মুখে পড়তে হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বর্তমানে খুলনায় অবস্থান করছি। এমন ঘটনার সাথে কোন ভাবেই আমি বা আমার দলের কোন সম্পৃক্ত নেই, বলেন যুবদল নেতা জহিরুল হক সোহেল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/