• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন বরিশালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, বৃত্তি পেল জিলা স্কুলের শিক্ষার্থী কাজী সালমান ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বিনয়কাঠী ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি মেঘনা ডিপোতে গ্যাস ও জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

বাড়লো এলপি গ্যাসের দাম

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

জানুয়ারি মাসের জন্য এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (৪ জানুয়ারি) এই নতুন মূল্যহার প্রকাশ করা হয়, যা একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা থেকে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬০ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৬৩৩ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭৪২ টাকা করা হয়েছে।

এছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৫৯ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ১৭৬ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৩৯৫ টাকা এবং ২৫ কেজির দাম ২ হাজার ৭২১ টাকা। বড় সাইজের মধ্যে ৩০ কেজির দাম ৩ হাজার ২৬৫ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৫৯২ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৮০৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৮ টাকা।

বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১০৫ টাকা ৮ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দরে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়েছে।

উল্লেখ্য, ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল এবং অটোগ্যাসের দাম বাড়িয়ে করা হয়েছিল ৫৭ টাকা ৩২ পয়সা। এর আগে নভেম্বর মাসে এলপিজির দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/