• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত ঝালকাঠিতে সিআর মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার প্রধান আসামিসহ চারজন গ্রেপ্তার, উদ্ধার ডাকাতির সরঞ্জাম চুরি করতে গিয়ে গৃহবধূ হত্যা: ঝালকাঠিতে দ্বিতীয় আসামি র‌্যাবের হাতে গ্রেফতার মাগুরায় নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসনে কাজ করছে রিয়া জোয়ার্দ্দার ঝালকাঠি জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন দলীয় বহিষ্কার ও এমপি পদের সাংবিধানিক জটিলতা: রাজনীতি ও সামাজিক নৈতিকতার পাঠ ভিমরুলী পেয়ারা বাগানে ডিজে ও বড় ট্রলার নিষিদ্ধ, ইউএনওর ৮ দফা নির্দেশনা

ঝালকাঠির দুটি আসনে বৈধ প্রার্থী ১৩, বাতিল ৮, স্থগিত ৪

Reporter Name / ২৬৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি।

 

ঝালকাঠির দুই সংসদীয় আসন, ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ এ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের মনোনয়ন বাতিল এবং ৪ জনের মনোনয়ন স্থগিত রেখেছে।

 

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালসহ ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটার তালিকার সঠিকতা না থাকায় চারজন স্বতন্ত্র প্রার্থী ও গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

জামায়াতে ইসলামীর ফয়জুল হক ও জাতীয় পার্টি (জেপি) প্রার্থী রুবেল হাওলাদারের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

 

অন্যদিকে ঝালকাঠি-২ আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শেখ জামাল হোসেন সহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির এম এ কুদ্দুস খানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া এক শতাংশ ভোটার তালিকার সঠিকতা না থাকায় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর ও জেএসডির প্রার্থী মাসুদ পারভেজের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

 

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বাতিল ও স্থগিত প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/