• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড় ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত

ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর’র মতবিনিময় সভা

Reporter Name / ৪০৮ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

মাসুম খান,ঝালকাঠি :

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো: মাহমুদুল ইসলাম সাগর নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় তিনি নিজের নির্বাচনী পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

 

সভায় লিখিত বক্তব্যে সাগর বলেন, তিনি গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এবং তাঁর নির্বাচনী প্রতীক ‘ট্রাক’। তিনি দাবি করেন, “এই ট্রাক উন্নয়নের পথে দুর্বার গতিতে এগিয়ে চলবে ইনশাআল্লাহ।” মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে বঞ্চনার অভিজ্ঞতা তাঁকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

 

সাগর বলেন, অতীতের জনপ্রতিনিধিরা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। সাধারণ মানুষের সঙ্গে দেখা করাই ছিল কঠিন। ঝালকাঠি ও নলছিটির মানুষের বহুদিনের দাবি সংযোগ সেতু নির্মাণ তাঁর নির্বাচনের পর সর্বপ্রথম কাজ হবে বলে জানান তিনি। তাঁর ভাষায়, “এই সেতু শুধু যাতায়াত সহজ করবে না, অর্থনীতি ও সামাজিক জীবনকেও গতিশীল করবে।”

 

দুর্নীতি দমনে শূন্য সহনশীলতার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। কৃষি খাতকে গুরুত্ব দিয়ে তিনি সার-বীজের ন্যায্যমূল্য, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিপণ্যের বাজারব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দেন।

 

মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সাগর বলেন, “মাদক আমাদের তারুণ্যের ভবিষ্যৎ ধ্বংস করছে। মাদক ব্যবসায়ীদের গোড়া থেকে উৎখাত করা হবে।”

 

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণের অঙ্গীকারও করেন তিনি। যাকাত ব্যবস্থাকে পরিবর্তন করে স্বাবলম্বী সমাজ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

 

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সাগর বলেন, “দুই-চার হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। একটি ভোট পাঁচ বছরের ভাগ্য নির্ধারণ করে।” তিনি দাবি করেন, তাঁর ঢাকায় বা বরিশালে কোনো বাড়ি নেই। নির্বাচিত হলে তিনি ঝালকাঠিতেই থেকে জনগণের পাশে থেকে কাজ করবেন।

 

মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ ঝালকাঠি সদর উপজেলা আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব মিলন মাহমুদ, ছাত্র-অধিকার পরিষদ ঝালকাঠি পৌর শাখার সভাপতি রিয়াদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ঢাকা আলরাজি টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সেখানেই ঝালকাঠি-২ আসনে মাহমুদুল ইসলাম সাগরের নাম চূড়ান্ত করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/