• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড় ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার

সিআরএ’র ৬ষ্ঠ বর্ষপূর্তি আনন্দ আর উৎসবের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

 

 

নিজস্ব প্রতিনিধিঃ

 

“গণমাধ্যমকর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে চট্টগ্রামের সাংবাদিক সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র ৬ষ্ঠ বর্ষপূর্তি জমাকালো আয়োজন আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ রুবেল সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেছেন।

 

সিআরএ সভাপতি সোহাগ আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবোনাথ অপু, আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ, সিআরএ’ র উপদেষ্ঠা মাসুম বিল্লা ফারদিন।

 

অনুষ্ঠানের প্রারম্ভিক কালে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদক রুফায়দাহ পন্নী।

 

সিআরএ’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন ও সেরফুন নাহার হ্যাপী যৌথ সঞ্চলনা করেন। আলোচনা করেন সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী শাহীন সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সহ সভাপতি রাজু আহমেদ, কোষাদক্ষ সাইফুদ্দিন রমিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল, ক্রীড়া বিষয়ক সম্পাদক এম আর মিলন, জহির উদ্দিন বাবর, সাফায়েত মোরশেদ, ইরাফাতুর রহমান, আলাউদ্দিন খোকনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আগত অন্যান্য অতিথিরা কেক কেটে ও সিআরএ’র বিশেষ ম্যাগাজিন “স্মরণিকা” এর মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করেন।

 

পড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও নৈশ ভোজের মধ্যদিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/