• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড় ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার

রাজারহাটে জনগণের পাশে জামায়াত,ঘড়িয়ালডাঙ্গার কর্দমাক্ত রাস্তায় ফিরে এলো হাঁটাচলার স্বস্তি।

Reporter Name / ৩০৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

ইব্রাহিম আলম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধি:

 

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার ২৯ জুলাই সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের একটি জরাজীর্ণ গ্রামীণ সড়কে ফিরে এসেছে চলাচলের যোগ্যতা। স্থানীয়দের আর্তি শুনে এগিয়ে আসে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়াত। দলীয় ব্যানার ছাপিয়ে এবার তাঁরা নেমে পড়েন জনসেবার মাঠে।

 

উপজেলার সিঙ্গারডাবরী হাট থেকে কুঁড়ারপাড় পর্যন্ত পাঁকা রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে বর্ষায় তা যেন রীতিমতো একটি কাদা-পুকুরে রূপ নিত। সেই রাস্তায় এবার স্বেচ্ছাশ্রমে দিনভর মেরামতের কাজ করেন জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা।

 

মঙ্গলবার সকালের এ উদ্যোগে অংশ নেন রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, ঘড়িয়ালঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোঃ খলিলুর রহমান রুকু, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেকুল ইসলামসহ অনেকে।

 

একজন বৃদ্ধ স্থানীয় বাসিন্দা বলেন, আমরা অনেকদিন ধরেই কষ্ট করছি। রাস্তা এমন ছিল যে পা ফেলতেই ভয় লাগত। এখন অন্তত হেঁটে যাওয়া যাচ্ছে, এটাই বড় শান্তি।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে দলীয় গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা পৌঁছেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/