• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন বরিশালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, বৃত্তি পেল জিলা স্কুলের শিক্ষার্থী কাজী সালমান ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বিনয়কাঠী ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি মেঘনা ডিপোতে গ্যাস ও জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

জীবনানন্দ দাশের ৭০তম মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি

Reporter Name / ৩৭৭ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি : জীবনানন্দ দাশের ৭০তম মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে ঝালকাঠি জেলা প্রশাসক মিলনায়তনে কবিতা চক্রের সভাপতি মু. আল আমিন বাকলাই এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

আলোচনায় অংশ গ্রহন করেন কবি মাসুম আহম্মেদ রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, সমাজ সেবক এড. আনোয়ার হোসেন আনু, কবি মাহমুদা বেগম, সাকিনা আলম লিজা, কবি আনিসুর রহমান পলাশ, গবেষক ড. কামরুন্নেছা আজাদ, আব্দুল গফ্ফার খান, কবি শিমুল সুলতানা হেপী, কবি শাহানা আক্তার মিলা, কবি শাহানাজ পারভীন, কবি রবীন্দ্রনাথ মন্ডল ও মো: কাওসার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জীবনানন্দ দাশ শুধু বাংলাদেশের কবি নন, তিনি বিশ্ব নন্দিত জনমানুষের কবি ছিলেন। তিনি বাংলা সাহিত্যের একজন অসামান্য কবি। তাঁর কবিতা বাংলার সাহিত্যজগতে এক নতুন দিগন্ত উম্মোচন করেছিলেন। তার কবিতায় ভাবনার গভীরতা, ভাষার সাবলিলতা এবং ছবির মত স্পষ্টতার জন্য বিখ্যাত। তিনি প্রকৃতি, প্রেম, স্মৃতি এবং মৃত্যুর মত বিষয়গুলিকে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন তাঁর কবিতার মধ্য দিয়ে। জীবনানন্দ দাশের কবিতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাঁর সকল সাহিত্যকর্ম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা ও গবেষনার বিষয় হয়ে থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/