• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত ঝালকাঠিতে সিআর মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার প্রধান আসামিসহ চারজন গ্রেপ্তার, উদ্ধার ডাকাতির সরঞ্জাম চুরি করতে গিয়ে গৃহবধূ হত্যা: ঝালকাঠিতে দ্বিতীয় আসামি র‌্যাবের হাতে গ্রেফতার মাগুরায় নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসনে কাজ করছে রিয়া জোয়ার্দ্দার ঝালকাঠি জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন দলীয় বহিষ্কার ও এমপি পদের সাংবিধানিক জটিলতা: রাজনীতি ও সামাজিক নৈতিকতার পাঠ ভিমরুলী পেয়ারা বাগানে ডিজে ও বড় ট্রলার নিষিদ্ধ, ইউএনওর ৮ দফা নির্দেশনা

ঝালকাঠিতে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিত ও চাঁদা দাবীর অভিযোগ

Reporter Name / ৪০০ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মাদ্রাসা শিক্ষককে লাঞ্জিত ও চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ২৪ সেপ্টেম্বর ভুক্তভোগী শিক্ষক মাও: মো: আবুল বাশার প্রতিকার চেয়ে ঝালকাঠি সদর থানা, সেনা ক্যাম্প ও জেলা বিএনপি সদস্য সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার পরমহল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক।

অভিযোগে তিনি উল্লেখ করেন ২৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে নবগ্রাম গ্যারেজে মটর সাইকেল মেরামতের সময় সদর উপজেলার পরমহল গ্রামের আব্দুল মালেক তালুকদারের পুত্র মো: নজরুল ইসলাম তালুকদার অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত ও মারধরের চেষ্টা করে।

তিনি আরো উল্লেখ করেন নজরুল ইসলাম তালুকদার বিগত দিনে আওয়ামী সরকারের সাথে জড়িত থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে। মাদ্রাসা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হওয়ায় প্রতিষ্ঠানের কর্মকান্ডে বিগত দিনে রাজনৈতিক ব্যক্তি নজরুল ইসলামকে জড়িত না রাখার ক্ষোভে তিনি আমাকে জীবননাশের হুমকি দেয়। বর্তমানে বিএনপি’র তকমা লাগানো নজরুল ইসলাম মাদ্রাসার পরিচালনা ও বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকাসহ মাদ্রাসা ফান্ড থেকে মাসিক চাঁদা দাবী করে। চাঁদা না দিলে প্রধান শিক্ষকের জীবননাশের হুমকি দেয়। নিজের জীবনের নিরাপত্তা ও মাদ্রাসাটি চাঁদামুক্ত এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ।

এ ব্যাপারে মো: নজরুল ইসলাম তালুকদার জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/