• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন বরিশালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, বৃত্তি পেল জিলা স্কুলের শিক্ষার্থী কাজী সালমান ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বিনয়কাঠী ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি মেঘনা ডিপোতে গ্যাস ও জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত : ইরানী সংবাদ মাধ্যমের ঘোষণা

Reporter Name / ৩৮৭ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম এ ঘোষণা দিয়েছে। তবে সরকারিভাবে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

ইরানের বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্যে তাঁর দায়িত পালনের সময়ে দুর্ঘটনার শিকার হন। তিনি শহীদ হয়েছেন। অন্যান্য সংবাদ ম্ধ্যামও খবরটি প্রকাশ করে।

রোববার পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

তিনি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে সেখানে যান। এ সময়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও সেখানে ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হলেও অন্য দু’টি নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

দুর্ঘটনার পরপরই ৭৩টি উদ্ধারকারী দল কাজ শুরু করে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। সোমবার সকালে হেলিকপ্টারটিকে খুঁজে পাওয়ার পর এতে কোন ‘প্রাণের চিহ্ন নেই’ বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/