• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড় ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত

পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময়

Reporter Name / ৪১৫ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

ডি মারিয়াকে দেখার অপেক্ষা বাড়ছে বাংলাদেশীদের। পিছিয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বাংলাদেশে আসার সময়। আগামী মে মাসের শেষদিকে আসার কথা থাকলেও তা পিছিয়েছে দুই মাসের বেশি সময়। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

আগেই জানা গিয়েছিল, এমিলিয়ানো মার্টিনেজের পর বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী তারকা এঞ্জেল ডি মারিয়া। তাকে বাংলাদেশে আনছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এর আগে তার সহায়তায়েই বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।

যদিও এমিলিয়ানোর মতো ডি মারিয়ারও মূল সফর কলকাতায়। তবে এর মাঝেই শতদ্রু বাংলাদেশও দেখিয়ে নিয়ে যাবেন তাকে। যদিও মাত্র ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি টান দেখা হয়নি এমিলিয়ানোর। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও বিশেষ কিছু মানুষ দেখা পেয়েছিলেন গোল্ডেন গ্লাভসজয়ী এই তারকার।

তবে ডি মারিয়ার বেলায় বাংলাদেশের সাধারণ সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেয়ার ইচ্ছে শতদ্রু ও বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের। সেই লক্ষ্যেই আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে সাথে নিয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সাথে আজ (শুক্রবার) আলোচনায় বসেন শতদ্রু দত্ত।

পূর্ব ঘোষণা অনুযায়ী মে মাসের শেষ সপ্তাহে আসার কথা থাকলেও পিছিয়েছে সেই তারিখ। আগস্টের প্রথম সপ্তাহে তাকে আনার কথা জানিয়েছেন শতদ্রু দত্ত। তবে আগস্ট শোকের মাস হওয়ায় ডি মারিয়াকে জুলাইয়ের শেষ সপ্তাহে আনার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

 

এই নিয়ে শতদ্রু বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি ভারতেও আসার কথা ছিল। ভারতে ওই সময় নির্বাচন, তাই বাংলাদেশের সফরটি পিছিয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহের বিষয়টি তিনিই (পাপন) দিয়েছেন। আমি যতটুকু জানি সে কোপা খেলবে, এরপর অবসর নেয়ার কথা।’

মার্টিনেজ ও রোনালদিনহো এর আগে বাংলাদেশে এলেও দেখার সুযোগ পাননি সাধারণ দর্শকরা। তবে এবার ভিন্ন কিছু করতে চান পাপন। তিনি বলেন, ‘এবার ডি মারিয়া আসবে। আমরা প্রোগ্রামটা একটু সময় নিয়ে করতে চাই। যাতে দেশের মানুষ সুযোগটা (দেখার) পায়। হয় সামনাসামনি অথবা টেলিভিশনে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/