• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে পালিত হ‌লো জগন্নাথ দেবের রথযাত্রা ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ, ঝালকাঠি সদরে উত্তেজনা নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’ ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ

ভারতে নিজের জন্মদিনের ‘কেক খেয়ে’ শিশুর মৃত্যু

Reporter Name / ৫২৯ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

খবর জনতা ডেস্ক:

ভারতের পাঞ্জাবের ১০ বছরের ছোট্ট মেয়ে মানভি পরিবারের সবাইকে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে নিজের জন্মদিনের কেক কাটে। ওই রাত ১০টার দিকে তার পুরো পরিবার অসুস্থ হয়ে পড়ে।

গত ২৪ মার্চ ছিল তার জন্মদিন। এজন্য তার পরিবার পাটিয়ালার একটি অনলাইন শপ থেকে একটি কেক অর্ডার করে। ওই কেকেই বিষাক্ত কোনো উপদান মেশানো ছিল বলে অভিযোগ মানভির দাদা হারবান লালের।

মানভির জন্মদিনের কেক কাটার ভিডিও তার পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মারা যায় মানভি।

হারবান লাল সাংবাদিকদের বলেন, ২৪ মার্চ সন্ধ্যা ৭টার দিকে কেক কাটা হয়। রাত ১০টার দিকে পুরো পরিবার অসুস্থ হয়ে পড়ে। মানভি ও তার ছোট বোন বমি করতে শুরু করে।

“মানভি বলেছিল তার খুব পিপাসা লাগছে। সে পানি চেয়েছিল। বার বার বলছিল ওর মুখ শুকিয়ে আসছে। পানি খেয়ে ও ঘুমাতে চলে যায়।”

পরদিন সকালে মানভির অবস্থা আরও খারাপ হলে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা শুরু হলেও শিশুটিকে শেষ পর্য আর বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।

পরিবারের অভিযোগ, ‘কেক কানহা’ থেকে তারা যে কেক অর্ডার করেছিল সেটাতেই বিষাক্ত কিছু ছিল।

বেকারিটির নামে এফআইআর করা হয়েছে।

শিশুটির মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। বেঁচে যাওয়া কেকের একটি টুকরোও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখন উভয় পরীক্ষার ফলাফল আসার অপেক্ষায় আছে পরিবারটি।বিডিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/