• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌরসভার নবাগত প্রশাসকের দায়িত্বভার পেলেন জুলিয়া সুকায়না  কেওড়া ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গাভারামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার ঝালকাঠিতে চেক জালিয়াতির অভিযোগে সাংবাদিক বশির খলিফার নামে মামলা গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন

আবারো হাসপাতালে খালেদা জিয়া

Reporter Name / ৫২৯ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

খবর জনতা ডেস্ক:

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরিভাবে হাসপাতালে নেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উদ্দেশে তার গুলশানের বাসা থেকে রওয়ানা দেন তিনি। পরে রাত ৩টায় সেখানে পৌঁছান।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন। ইতোমধ্যে কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি দীর্ঘ পাঁচ মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ জানুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।

পরে গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন।

সবশেষ গত ১৩ মার্চ হাসপাতালে গিয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/