• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

অপ-সাংবাদিকতা প্রতিরোধে পুলিশ সুপারের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সম্পাদকদের মতবিনিময়

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলায় অপ-সাংবাদিকতা এবং বহিরাগত পরিচয়ে সাংবাদিকতার অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঙ্গে বুধবার (১০ জুন) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয় মতবিনিময় করেন ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদপত্রের সম্পাদকবৃন্দ।

 

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ ( বিএএসপি ) -এর সভাপতি ও শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মঞ্জু, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি ও দূরযাত্রা সম্পাদক মো. জিয়াউল হাসান পলাশ, দৈনিক ঝালকাঠি বার্তা সম্পাদক মাহবুব আলম এবং ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ।

 

সাক্ষাৎকালে জেলার সাংবাদিকতার পরিবেশ, পেশাগত মান রক্ষা এবং অপ-সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ-সাংবাদিকতা প্রতিরোধে জেলা পুলিশ সবসময় মূলধারার সাংবাদিকদের পাশে থাকবে এবং আইনগত সহায়তা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দও জেলার গণমাধ্যমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/