• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের গ্রুপ সভাপতি ও আরএসএলদের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

Reporter Name / ৯৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের উদ্যোগে গ্রুপ সভাপতি ও রোভার স্কাউট লিডার (আরএসএল)দের অংশগ্রহণে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা রোভার স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রোভার স্কাউটিংয়ের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় মূল উপস্থাপক হিসেবে রোভার স্কাউটিং বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম এলটি।

এ সময় বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, ঝালকাঠি মহিলা কলেজের অধ্যক্ষ ইলিয়াস বেপারী, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম, হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. শফিকুল ইসলাম, বরিশাল জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার কিশোর চন্দ্র বালা, ঝালকাঠি জেলা রোভার স্কাউটের যুগ্ম সম্পাদক এস এম রেজাউল করিম এবং ইয়ং লিডার মো. আলামিন।

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতি, আরএসএল ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে রোভার স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

জেলা রোভার স্কাউটের সম্পাদক মোহাম্মদ মাসুম কর্মশালাটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জেলার রোভার কার্যক্রমকে আরও বেগবান ও সম্প্রসারিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/