• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

Reporter Name / ১১৩ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরে স্বেচ্ছাসেবী সংগঠন “উই ক্যান চেঞ্জ”-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

 

শুক্রবার সকালে শহরের সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সকাল ৯টা থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদসহ বরিশাল ও ঝালকাঠির অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

“উই ক্যান চেঞ্জ”-এর চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল বলেন, গ্রামের সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন,মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগী ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাওয়ায় অনেকেই উপকৃত হয়েছেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে।

দিনব্যাপী চলা এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/