• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন 

Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ২ জুন মঙ্গলবার সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের পুরাতন গ্রাহক ও কাজি সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই, মোঃ রূবেল খান, মোঃ নাজমুল হাসান, মোঃ সাইফুল ইসলাম বাবু, মোঃ সরোয়ার হোসাইন, নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল জাবেদ, আলী হোসেন, মীর আসাদুজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, লুটেরা ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপ করে ব্যাংক টি ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। তারা আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ এর এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি মহল বিএনপির উপর ভর করে আর্থিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করার জন্য দূর্নীতিবাজ খোরশেদ আলম কে ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগের ফলে ইসলাম প্রিয় ব্যাংকের গ্রাহকরা ক্ষুব্ধ হয়েছেন। অবিলম্বে নব নিয়োগকৃত এমডি কে অপসারণ করে ইসলামী জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেয়ার দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী ব্যাংক রক্ষায় সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/