• বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
যমুনা পাড়ি দিল একদিনে ৫৩ হাজার যান, আয় ৪ কোটি টাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠি গাভারামচন্দ্রপুরে চেয়ারম্যান প্রার্থী সুমন মোল্লা’র প্রচারণায় মুখরিত জনপদ কাঠালিয়া উপজেলার রিপোর্টার্স ক্লাব আহ্বায়ক কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে এবি শ্রমিক পার্টির সংবর্ধনা

যমুনা পাড়ি দিল একদিনে ৫৩ হাজার যান, আয় ৪ কোটি টাকা

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। কয়েক দিন ধরেই স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি যানবাহন চলাচল করছে এই পথে। তবে এখন পর্যন্ত বড় ধরনের যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ২৬ জেলার মানুষ। এ অবস্থায় টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

 

মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, রোববার (২৪ মে) রাত ১২টা থেকে সোমবার (২৫ মে) রাত ১২টা পর্যন্ত ৫৩ হাজার ২৪৬টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গের দিকে গেছে ৩২ হাজার ১৮৬টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৪০ টাকা।

 

অন্যদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকার দিকে পার হয়েছে ২১ হাজার ৬০টি যানবাহন। এখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭০ টাকা।

 

নির্বাহী প্রকৌশলী আরও জানান, ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লেও যানবাহন স্বাভাবিক গতিতেই সেতু পার হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোটরসাইকেলের জন্য ৪টি আলাদা বুথসহ মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। যানজট এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/