• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা ঝালকাঠিকে আধুনিক মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার, মেয়র পদে প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা, প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব শিশুকন্যাকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ; পারিবারিক বিরোধের জেরে চরম সিদ্ধান্ত, প্রাণে বাঁচালেন স্থানীয়রা নথুলাবাদ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দুলাল হাওলাদারের, দোয়া ও সমর্থন কামনা সামান্য বৃষ্টিতেই উঠে গেল ঝালকাঠি পৌর শহরের নতুন সড়কের সিলকোট, কাজের মান নিয়ে প্রশ্ন ঝালকাঠি শহরে পানিবন্ধি একটি অসহায় পরিবার  অভিযোগ বাক্স হতে পারে সুশাসন প্রতিষ্ঠার কার্যকর হাতিয়ার কীর্তিপাশা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা রেজাউল হাসান মুন্নার বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা: প্রবাসীকল্যাণমন্ত্রী

লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান

Reporter Name / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

পবিত্র হজের অন্যতম প্রধান ফরজ ‘ওকুফে আরাফা’ পালনে লাখো হাজির উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দান। সেলাইবিহীন শুভ্র কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বিশ্ব থেকে সমবেত হাজিরা আজ থাকবেন সেখানে।

 

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’। এ ধ্বনিতে আজ মুখর থাকবে আরাফাতের ময়দান।

 

জানা গেছে, এবার হজে অংশ নিয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন হাজি। তাদের মধ্যে বাংলাদেশ থেকে গেছেন প্রায় ৭৯ হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

 

 

৮ জিলহজ থেকে শুরু হওয়া হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে হাজিরা প্রথমে মিনায় অবস্থান করেন। সেখানে ইবাদত-বন্দেগিতে সময় কাটানোর পর আজ মঙ্গলবার (২৬ মে) ৯ জিলহজ সকালে তারা রওনা হন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে।

 

ইসলামের বিধান অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের প্রধান ফরজ। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা সেখানে দোয়া, জিকির ও ইবাদতে মশগুল থাকেন। অনেক হাজি রহমতের পাহাড় জাবালে রহমতের কাছেও অবস্থান নিয়ে আল্লাহর কাছে কান্নাভেজা কণ্ঠে ক্ষমা ও মাগফিরাত প্রার্থনা করেন।

 

এদিকে আল্লাহর মেহমানদের নিরাপত্তা নিশ্চিতে নজিরবিহীন ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। আকাশে ড্রোন নজরদারি এবং মাটিতে হাজারো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই পরিচালিত হচ্ছে হজের প্রতিটি আনুষ্ঠানিকতা।

 

বিশেষ গুরুত্ব পেয়েছে এবারের আরাফাতের খুতবাও। বাংলা ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষাসহ বিশ্বের ৫০টি ভাষায় খুতবা অনুবাদের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবারের ঐতিহাসিক খুতবা প্রদান করছেন মসজিদে নববির ইমাম শায়খ আলী আল-হুজাইফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/