• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিকে আধুনিক মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার, মেয়র পদে প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা, প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব শিশুকন্যাকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ; পারিবারিক বিরোধের জেরে চরম সিদ্ধান্ত, প্রাণে বাঁচালেন স্থানীয়রা নথুলাবাদ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দুলাল হাওলাদারের, দোয়া ও সমর্থন কামনা সামান্য বৃষ্টিতেই উঠে গেল ঝালকাঠি পৌর শহরের নতুন সড়কের সিলকোট, কাজের মান নিয়ে প্রশ্ন ঝালকাঠি শহরে পানিবন্ধি একটি অসহায় পরিবার  অভিযোগ বাক্স হতে পারে সুশাসন প্রতিষ্ঠার কার্যকর হাতিয়ার কীর্তিপাশা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা রেজাউল হাসান মুন্নার বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের আভাস

শিশুকন্যাকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ; পারিবারিক বিরোধের জেরে চরম সিদ্ধান্ত, প্রাণে বাঁচালেন স্থানীয়রা

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি | ১১ জুলাই ২০২৬

 

ঝালকাঠির নলছিটি উপজেলায় পাঁচ বছরের কন্যাশিশুকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

শুক্রবার রাতে নলছিটি ফেরিঘাট এলাকার পল্টুনে এ ঘটনা ঘটে। লাকী আক্তার নামে ওই নারী উপজেলার হাঁড়িখালী গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে লাকী আক্তারের সঙ্গে স্বামী সাইদুল ইসলামের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তাদের পাঁচ বছরের কন্যাশিশুটি মায়ের সঙ্গেই বসবাস করছিল। তবে শিশুটির অভিভাবকত্ব ও তাকে নিজের কাছে রাখাকে কেন্দ্র করে প্রাক্তন স্বামী এবং দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক টানাপোড়েন ও মানসিক চাপের সৃষ্টি হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ফেরিঘাট এলাকায় শিশুকন্যাকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দিলে আশপাশের লোকজন দ্রুত বিষয়টি টের পেয়ে উদ্ধারকাজে নামেন। অল্প সময়ের মধ্যেই মা ও মেয়েকে জীবিত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, “মা ও শিশু বর্তমানে সুস্থ রয়েছে এবং বাড়িতে ফিরেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয়দের মতে, বিবাহবিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ অনেক সময় পারিবারিক অস্থিরতা ও মানসিক সংকটকে আরও তীব্র করে তোলে। এ ঘটনায়ও এমন পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে তারা মনে করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/