• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

ঝালকাঠি গাভারামচন্দ্রপুরে চেয়ারম্যান প্রার্থী সুমন মোল্লা’র প্রচারণায় মুখরিত জনপদ

Reporter Name / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এমদাদুল হক সুমন মোল্লা। উন্নয়নের অঙ্গীকার, জনসেবার প্রত্যয় এবং তরুণ নেতৃত্বের বার্তা নিয়ে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে তার। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।

 

এমদাদুল হক সুমন মোল্লা বলেন, “ গাভারামচন্দ্রপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও উন্নত ইউনিয়নে রূপান্তর করা, লেখাপড়ার পাশাপাশি ছাত্র ও তরুনদের খেলাধুলার মাঝে ফিরিয়ে আনা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মাদকের ভয়ালো গ্রাস হতে বেকার যুব সমাজকে রক্ষা করা আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো এবং মানুষের অন্তরে হাজার বছর বেচেঁ থাকার জন্য যা যা করার তাই করার চেস্টা করবো।”

 

এদিকে তরুণ প্রজন্মের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তার প্রচারণা নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্ব ও উন্নয়নের প্রত্যাশায় এবারের নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, নির্বাচনী পরিবেশ যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে।

 

এরই ধারাবাহিকতায় পোনাবালিয়া ইউনিয়নে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের প্রচারণা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মুবিন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি সাংবাদিক সমাজের পাশে থেকে সমাজ সেবা করতে আগ্রহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/