জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার , মোহনগঞ্জ: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই নীতিকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় প্রতি শুক্রবারের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজও নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশের উদ্যোগে স্থানীয় বড় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) মোহনগঞ্জ বাজারস্থ বড় জামে মসজিদে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সমসাময়িক বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। আমাদের প্রতিটি সন্তানকে কিভাবে ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা যায় এবং পারিবারিক মূল্যবোধ ধরে রাখা যায়, তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এবং কিশোর গ্যাং এর মত অপরাধ থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় জমিজমা সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের বিরোধে না জড়ানো, অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত না করা এবং আত্মহত্যার মতো জঘন্য পথ পরিহার করার বিষয়ে আলোচনা করা হয়।এবং ওরশ বা মাজার শরীফ নিয়ে সমাজে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা উসকানিমূলক ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও শান্ত থাকার অনুরোধ জানানো হয়।
বক্তব্যের পরিশেষে, আসন্ন পবিত্র ঈদুল আজহা যেন সবাই মিলে অত্যন্ত আনন্দঘন, সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন, সেই মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করা হয়। উক্ত মতবিনিময় সভায় মোহনগঞ্জ বাজার বড় জামে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আনুমানিক ১,০০০ থেকে ১,৫০০ জন সম্মানিত মুসল্লি উপস্থিত ছিলেন। জনগণের শান্তি ও নিরাপত্তায় পুলিশের এমন নিয়মিত ও প্রশংসনীয় উদ্যোগকে উপস্থিত সকল মুসল্লি ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
https://slotbet.online/