• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

সূত্র বাসস : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্কুলছাত্রী রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা হবে।

 

তিনি বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি যে, দ্রুত আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে। তবে শাস্তি সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না।’

 

আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

তিনি জানান, বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সব নৃশংস অপরাধের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে, দ্রুত গ্রেফতার ও তদন্ত নিশ্চিত করছে।

 

রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান আসামি সোহেলকে তার স্ত্রীসহ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। যত দ্রুত সম্ভব আদালতে চার্জশিট দাখিল করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

 

তিনি বলেন,‘আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো নৃশংস অপরাধ উপেক্ষা করা হয়নি কিংবা আসামি গ্রেফতারে বিলম্ব হয়নি।’

 

তিনি আরও উল্লেখ করেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/