• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা

ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি পৌর এলাকায় ১নং ওয়ার্ডে বিকনা ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর ও প্রবেশ গেইট ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বাদশা মীরবহরের বিরুদ্ধে। মঙ্গলবার ১৯মে এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক মো. প্রিন্স খান ও নুরজাহান খানম গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রিন্স খান ও নুরজাহান খানম দম্পতি ২০২৩ সালের মার্চ মাসে পূর্ব চাদকাঠি এলাকার ইয়াকুব আলী খানের মেয়ে মোসাম্মৎ নাছিমা বেগমের কাছ থেকে ঝালকাঠি পৌর এলাকার জরিপ অনুযায়ী জে এল নং-১০৭, বিকনা মৌজার ১৮৪৯ নং খতিয়ানের বিএস ৯৪৩ নং দাগের তিন শতাংশ জমি সাব-কবলা দলিল মূলে ক্রয় করেন।

 

জমিটির চৌহদ্দির উত্তরে হোসেন মাঝি, দক্ষিণে দুলাল হাওলাদার, পূর্বে হারুন অর রশিদ এবং পশ্চিমে আবুল বাশার রয়েছেন বলে জানান তারা।

 

ভুক্তভোগীরা বলেন, জমি ক্রয়ের পর তারা নিয়ম অনুযায়ী নামজারি ও জমাখারিজ সম্পন্ন করে জমির দখল বুঝে নেন এবং সেখানে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করেন।

 

প্রিন্স খান ও নুরজাহান খানম অভিযোগ করে বলেন, সম্প্রতি তাদের অনুপস্থিতির সুযোগে প্রতিপক্ষ বাদশা মীরবহর লোকজন নিয়ে এসে জমির সীমানা প্রাচীর ও প্রবেশ গেইট ভেঙে ফেলেন। তবে এ জমি নিয়ে আদালতের কোনো আদেশ, নিষেধাজ্ঞা বা মামলা রয়েছে কিনা সে বিষয়ে তারা অবগত নন। এছাড়া আদালত থেকে তারা কোনো ধরনের নোটিশও পাননি বলে দাবি করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত বাদশা মীরবহরের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে বৃহস্পতিবার বিকেলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/