• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক সুদৃঢ়করণে ফলপ্রসূ আলোচনা: ইঞ্জিনিয়ার রেজাউল করিমকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কৌশলগত সংলাপ অনুষ্ঠিত চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জনসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ কর্মকর্তা বদলি ঢাকা বিমানবন্দরে এয়ারপোর্ট এপিবিএন কর্তৃক অজ্ঞান পার্টির মূলহোতা আটক : অভিযান চালিয়ে ৫৫টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ মালামাল উদ্ধার* বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক চট্টগ্রামে কোরবানির হাটের দরপতন, রাজস্ব হারানোর শঙ্কায় চসিক সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী স্বর্ণের দামে বড় পতন আগামী বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জনসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ কর্মকর্তা বদলি

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগে রদবদল শুরু হয়েছে। ডেপুটি সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) এবং মেডিক্যাল অফিসার পদে সাতজন চিকিৎসক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে বান্দরবান ২৫০ শয্যার জেলা হাসপাতালে বদলি করা হয়েছে। তার স্থলে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌনম বড়ুয়াকে পদায়ন করা হয়েছে।

এদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহতাব উদ্দীন চৌধুরীকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের আরও পাঁচজন চিকিৎসক কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এটি বড় ধরনের প্রথম বদলি ও পদায়ন কার্যক্রম। এর আগে প্রায় দেড় বছর আগে চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন হিসেবে যোগদান করেছিলেন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/