• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড় ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার

নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি

 

রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ রজমান খান।

 

এর আগে, গত ৫ নভেম্বর একই মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউ মার্কেট থানার গাউছিয়া মার্কেটসংলগ্ন যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় বাসটির চালক নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।

 

পরবর্তীতে ওই মামলায় সন্দেহভাজন হিসেবে ব্যারিস্টার শাহজাহান ওমরকে রাজধানীর একটি বাসা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে। পরে তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সর্বশেষ শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/