• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড় ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার

নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

 

নড়াইল প্রতিনিধি :

 

নড়াইল সদর উপজেলায় চার বছরের এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় ১৬ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

 

রোববার (২৬ জুলাই) দুপুরে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল পৌরসভার এক গ্রামের বাগানের মধ্যে এ ঘটনা ঘটে। গ্রেফতার কিশোরের বাড়ি ওই একই গ্রামে।

 

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে ভুক্তভোগী শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বিকেল ৫টার দিকে প্রতিবেশী কিশোর শিশুটিকে বাড়ি থেকে ডেকে একই গ্রামের স্থানীয় এক বাগানে নিয়ে বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানায়। পরে রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন। মামলার পর দ্রুত সময়ের মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুণ্ডু বলেন, শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/