• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসক; প্রতিটি ওয়ার্ডে অভিযান জোরদারের নির্দেশনা নড়াইল জেলার কালিয়া উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  কলমের দাগ থেকে শিশু শিক্ষার্থীকে জুতা পেটা, পাইকগাছার স্কুলে তোলপাড় ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন গাঁজাসহ নলছিটিতে ছাত্রদল নেতাসহ দুইজন গ্রেপ্তার বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত ঝালকাঠিতে সিআর মামলার আসামি গ্রেপ্তার

ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

উপশিরোনাম:

রাজধানীর আজিমপুর থেকে র‌্যাবের অভিযানে আটক; তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সদর উপজেলার ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামকে একটি ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৮ তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

 

পুলিশ জানায়, সম্প্রতি সংঘটিত একটি ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হলেও ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

 

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম বলেন, “ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

পুলিশের ভাষ্য, তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/